1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হিলিতে ৪/৫ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৪-২৫ টাকা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

হিলিতে ৪/৫ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৪-২৫ টাকা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৭৮৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ হিলি বাজারে পেঁয়াজ নিয়ে বসে আছন বিক্রেতারা। হিলিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ও বাজারের দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকার অজুহাতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ৩-৪ দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। ৪ দিনের দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২৪-২৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের মোকামে দেশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছ। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে সামনের দিনে আরও দাম বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা
বাজারে পেঁয়াজ ব্যবসায় রুবেল হোসেন জানান,৩-৪ দিন আগেও তিনি প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি করেছেন ৫০ থেকে ৫২ টাকা কেজি। এখন তাকে বিক্রি করতে হচ্ছে ৭৫ টাকা কেজি। কারণ তাকে বেশি দামে কিনতে হচ্ছে তাই তাকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দেশের পেঁয়াজে আরত গুলোতে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজের ব্যবসা এখন চলে গেছে মজুতদারদের কাছে। সাধারণ কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে আর ব্যবসা নেই।
হিলি বাজারে পেঁয়াজ নিয়ে বসে আছন বিক্রেতারা। ছবি: আজকের পত্রিকাব্যবসায় মামুনুর রশিদ জানান, দুদিন আগে তিনি পাইকারি পেঁয়াজ কিনেছিলেন ৫৫ টাকা কেজি। এখন তাকে সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৬৮ টাকা কেজি দরে। বিক্রি করছেন ৭৩ থেকে ৭৫ টাকায়। তাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের করার কিছুই নেই। তারা প্রতিদিন পাইকারি পাঁচ বস্তা পেঁয়াজ কেনেন। সেগুলো দুই এক টাকা লাভে সারা দিন বিক্রি করেন। এ সময় ব্যবসা করছে মজুতদাররা। তারা বাজারে অবস্থা দেখে খুব কম পরিমাণ পেঁয়াজ ছাড়ছেন বাজারে, যার কারণে দাম বাড়ছে।
পেঁয়াজ কিনতে আশা আছিয়া বেগম জানান, তাদের মতন মানুষের এখন হতাশা ছাড়া করার কিছুই নাই। বাজার করতে ৩০০ টাকা নিয়ে এসেছিলেন, পেঁয়াজ ঝাল কিনতে তার টাকা শেষ। কাঁচা বাজার করার মতো তার কাছে টাকা নেই। তার মতন অনেক মানুষ বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন। তিনি সরকারের কাছে দাবি জানা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট