1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আ’লীগের অফিস ভাংচুরের ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে আ’লীগের অফিস ভাংচুরের ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর ইউনিয়নের দক্ষিণ কলাবাগ এলাকার ১নং ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অংগসংগঠনের অফিস ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৮মে) রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন বাদী হয়ে হামলাকারি সন্ত্রাসী মোজাম্মেলসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করা হয়। এর আগে গত বুধবার (১৭ মে) ভোরে বন্দর থানার দক্ষিণ কলাবাগস্থ রেললাইন ত্রিবেনী ব্রীজ সংলগ্ন সড়কের পাশে আওয়ামীলীগের কার্যলয়ে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ছাত্রলীগ নেতা স্বপন জানান, বুধবার ভোরে বন্দর দক্ষিণ কলাবাগ  রেললাইন ত্রিবেনী ব্রীজ এলাকার মোজাম্মেলসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ কলাবাগ এলাকার ১নং ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অংগসংগঠনের অফিসে  প্রবেশ করে নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুরের পর বএকটি এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আওয়ামীলীগের কার্যলয় ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকতার্ হামলাকারি মোজাম্মেলকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট