1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নেশা সেবন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ মাতাল আটক-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে নেশা সেবন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ মাতাল আটক-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে নেশা সেবন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ মাতালকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। আটককৃত ৬ মাতালকে বুধবার (১৭ মে) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে করা হয়েছে। এর আগে বুধবার (১৭ মে) রাত দেড়টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা বাসস্ট্যান্ডের পাঁকা রাস্তার উপর থেকে মাতাল অবস্থায় এদেরকে আটক করা হয়। আটককৃত মাতালরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের সবুর মিয়ার ছেলে সবুজ (৩২) একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে হাসান (২৮) একই এলাকার ইকবাল হোসেন মিয়ার ছেলে রবিউল (২৯) ও কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার লালবাগ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে ইমাম হোসেন (২৪) একই এলাকার মৃত সামছুল মিয়ার ছেলে আব্দুল (২৩) ও একই এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে মাঈনুদ্দিন (২১)। থানার তথ্য সূত্রে জানা গেছে, আটককৃত মাতালরা গত বুধবার রাতে ফরাজিকান্দা বাসস্ট্যান্ড এলাকায় নেশা সেবন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি অপরাধে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মহসিনসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত ৬ মাতালকে আটক করে। পরে আটককৃতদের পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট