1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বিএনপির ৭ নেতা কারাগারে-জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকুসহ ৭ নেতাকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ত মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার জনগনের ভয়ে ভীত হয়ে আইন-আদালত প্রভাবিত করে গায়েবী ও মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানির মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমরা ভীত নই, ভয়ের ঘোরে তারা। তাদের দলীয় এবং ব্যাক্তি ইমেজ শূন্যের কোটায়, তাই জনগনের সামনে দাঁড়াতে তাদের ভয়। আমরা তাদের পরামর্শ দিবো সুস্থ ও গণতান্ত্রিক ধারায় ফিরে গনগনকে নিয়ে রাজনীতি করতে, কোন দূর্নীতিবাজ-সন্ত্রাসীগোষ্ঠীর কাঁধে ভর করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কথাভুলে যান।
এর আগে, মঙ্গলবার দুপুরে ফতুল্লা ও আড়াইহাজারের পৃথক দুটি নাশকতার মামলায় ২২ জন নেতাকর্মী আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করেন। পরে তাদের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর এবং ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালত। জামিন নামঞ্জুর হওয়া বিএনপি-ছাত্রদল নেতারা হলেন, ফতুল্লা থানা: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, এনামুক হক মামুন ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের জিকু, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত, আড়াইহাজার পৌরসভা যুবদল নেতা মনির হোসেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট