1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুড়িগঙ্গা নদী থেকে শিশুর লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বুড়িগঙ্গা নদী থেকে শিশুর লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় পাগলা কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থা থেকে পাগলা নৌপুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পাগলা নৌপুলিশের উপপরিদর্শক এসআই শাহজাহান জানান, কোস্টগার্ডের দেয়া সংবাদে অনুমান ১০বছর বয়সী মেয়ে শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।
লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিলো। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট