1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৯ মাস ধরে পাম্প বিকল পানির কলস নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ৯ মাস ধরে পাম্প বিকল পানির কলস নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

বন্দর থেকে বিল্লাল হোসেনঃ দীর্ঘ ৯ মাস ধরে বিকল বন্দরের চৌরাপাড়া পানির পাম্প। দীর্ঘ সময়েও পাম্পটি সংস্কার বা মেরামতের উদ্যোগ গ্রহণ না করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা , পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষণখোলা এলাকায় বিরাজ করছে তীব্র পানি সংকট। এই তীব্র তাপদাহে সেখানে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার। পানি সরবরাহের দাবিতে বুধবার বিকেলে চৌরাপাড়া এলাকায় কলস নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় শতাধিক নারী পুরুষ সড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম শাওন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ শাকিল, মাজেদা আক্তার, মজিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ দিনেও পাম্পটি সচল করার উদ্যোগ নেয়নি কর্তর্ৃপক্ষ। ফলে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এ অবস্থায় পাশের মসজিদ থেকে শুধু খাবার পানিটুকু সংগ্রহ করছেন মানুষ। বিশুদ্ধ পানির দাবিতে এরই মধ্যে আরও কয়েক বার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে । কিন্তু কতর্ৃপক্ষ কোনো র্কণপাতই করছে না।
এলাকাবাসী জানান, গত আগস্ট মাসে ২৪ নং ওয়ার্ডের চৌরাপাড়া পাম্পটি বিকল হয়। মেরামত না করায় তীব্র আকার ধারণ করেছে পানি সংকট। নয় মাস ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেননা বাসিন্দারা। দূরের কোনো পাম্প হাউস থেকে মাঝে মাঝে লাইনে পানি আসে। ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা কবির সোহেল জানান, বিভিন্ন সময় হঠাৎ করেই কোন না কোন পাম্প বিকল হয়ে পড়ছে। ফলে সারা বছরই পানি সংকট লেগে আছে ওয়ার্ডগুলোতে। পানি সংকট নিরসনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ২০১৮ সালে ২৪ ও ২৫ নং ওয়ার্ডে ৩টি সহ বন্দরে ১৭টি সাবমার্শিবল পাম্প স্থাপন করেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ওই পাম্পগুলো বর্তমানে বিকল হয়ে আছে। এলাকাবাসী জানান, দুই বছর আগে পানি সরবরাহের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপর ন্যাস্ত করে ওয়াসা। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর পানি সরবরাহ ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়।
এ ব্যাপারে দেউলী চৌরাপাড়া পাম্প হাউসের অপারেটর আলামিন জানান, প্রায় ৯ মাস আগে পাম্পটি নষ্ট হয়। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। ১০ দিন আগে সিটি করপোরেশন থেকে দুইজন লোক এসে পানির নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। এরপর আর কেউ আসেনি। নাসিকের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চৌরাপাড়া পাম্পটি বিকল হয়ে গেছে। এখানে নতুন পাম্প স্থাপন করতে হবে। তা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট