1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ২১২৪ বহিষ্কার ১২ জন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ২১২৪ বহিষ্কার ১২ জন-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি ॥ মঙ্গলবার (৯ মে-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গণিত পরীক্ষায় ২১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, মঙ্গলবার এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গণিত পরীক্ষায় ১ লাখ ৮৫ হাজার ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১২ শতাংশ। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রংপুরে একজন জন, গাইবান্ধার ৪ জন, নীলফামারীতে ৪ জন্, লালমনিরহাটে একজন, দিনাজপুরে একজন ও পঞ্চগড় জেলায় একজন রয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩৭৮ জন, গাইবান্ধায় ২৭১ জন, নীলফামারীতে ২৪০ জন, কুড়িগ্রামে ৩২৬ জন, লালমনিরহাটে ১৯০ জন, দিনাজপুরে ৩৯৪ জন, ঠাকুরগাঁয়ে ১৭৭ জন ও পঞ্চগড় জেলায় ১৪৮ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট