1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিশু ধর্ষনের অভিযোগে প্রতিবন্ধী যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিশু ধর্ষনের অভিযোগে প্রতিবন্ধী যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ফতুল্লায় তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে আশরাফুল আলম (২৫) নামের বাক প্রতিবন্ধী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে চানমারী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ফতুল্লা মডেল থানার চানমারী সেকশন বাড়ী শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া মৃত মকবুল হোসেনের পুত্র।
এর আগে, নির্যাতিত ঐ শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে বাক প্রতিবন্ধী আশরাফুল আলম কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, গ্রেফতারকৃত বাক প্রতিবন্ধী যুবক আশরাফুল আলম ও বাদীর পরিবার একই বাড়ীতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গ্রেফতারকৃত আশরাফুল ও বাদী সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই বোন। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ১ বছর ধরে বাদী তার তিন সন্তান কে নিয়ে বর্তমান ঠিকানার বাসায় ভাড়ায় বসবাস করে আসছে। সে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। রোবাবার দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে পাশের রুমের এক মহিলার সাথে কথা বার্তা বলিতেছিলো। সে সময় তার তিন বছর বয়সী শিশু মেয়েটি ঘরের সামনে খেলা করছিলো। কিছুক্ষন পর মেয়েটির কান্নার চিৎকার শুনতে পেয়ে বের হয়ে দেখেন গ্রেফতারকৃত আশরাফুল আলমের ঘরের দরজা বন্ধ এবং ভিতর থেকে মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। সে তখন দরজায় দাড়িয়ে ডাকাডাকি করলে বাক প্রতিবন্ধী আশরাফুল দরজা খু্লে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বাদী ঘরের ভিতর গিয়ে রক্তাক্তবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাদীর মেয়ে তখন তাকে বলে যে তাকে ধর্ষন করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির জানায়, মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আসমা বাক প্রতিবন্ধী আশরাফুলকে সোমবার সকাল ১১ টার দিকে চানমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট