1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব আবু সাঈদ'র যোগদান,অবসরে রায়হান ভূঁইয়া কাজল-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা

ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব আবু সাঈদ’র যোগদান,অবসরে রায়হান ভূঁইয়া কাজল-যুগের নারায়ণগঞ্জঃ

জাহাঙ্গীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসাবে যোগদান করেছেন মো. আবু সাঈদ। অবসরে গেলেন রায়হান ভূঁইয়া কাজল। বিদায় ও বরণ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ও চেয়ারম্যান’র সহধর্মিণী সেলিনা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা ইউপির ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ফেরদৌসী আরা অনা। মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য আ. বাতেন, ৫নং ওয়ার্ড সদস্য বাছেত প্রধান, ৬নং ওয়ার্ড সদস্য আঃ আওয়াল ও ৯নং ওয়ার্ড সদস্য মেহেদী মোহাম্মদ বাবু।
এ ছাড়াও বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট