1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঐতিহ্যবাহী বন্দর শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির দ্বায়িত্ব গ্রহন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ঐতিহ্যবাহী বন্দর শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির দ্বায়িত্ব গ্রহন-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে বন্দরে ঐতিহ্যবাহী শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি দ্বায়িত্ব গ্রহন করেছেন। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১০টায় নাসিক ২২ নং ওয়ার্ডস্থ শিশুবাগ বিদ্যালয়ের সভাকক্ষে তাঁরা আনুষ্ঠানিক ভাবে এ দ্বায়িত্ব গ্রহণ করেন। ওই সময় উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ’রা নব গঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর নব গঠিত এডহক কমিটির আহবায়কসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ বন্দর প্রেসক্লাব, বন্দর মডেল প্রেসক্লাব ও উপজেলা প্রসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে এডহক কমিটির আহবায়ক এ কে এম কুতুব উদ্দিন খান বলেন, গত ৩১ মার্চ ২০২৩ ইং বিগত কমিটির মেয়াদ কাল শেষ হয়। গঠনতন্ত্র মোতাবেক গত ৩ মে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। আজ আমরা উৎসবমুখর পরিবেশে এডহক কমিটির দ্বায়িত্ব গ্রহণ করলাম। এই এডহক কমিটি গঠনতন্ত্রের ১১ (খ) মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানায়। নব গঠিত এডহক কমিটির সদস্য হাসনাত রহমান বিন্দু বলেন, আমি সাবেক ছাত্রনেতা।আমি ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সবসময় সংগ্রাম করে গেছি। শিশুবাগ বিদ্যালয়ে এডহক কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব গ্রহণের ৬০ দিনের মধ্যে একটি সুন্দর কমিটি উপহার দেব। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, বন্দর শিশুবাগ বিদ্যালয়ের অধ্যক্ষ রোখসানা বেগম (সম্পাদক), এডহক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাসনাত রহমান বিন্দু, সদস্য কাজী রাসেল প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, আজকের নীরবাংলা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফ হাসান চিশতি, বন্দর প্রেসক্লাব’র সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, বন্দর মডেল প্রেসক্লাব’র সভাপতি এস এম শাহীন, বন্দর প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা দপ্তর ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আবদুল্লাহ্, আজকের নীরবাংলা পত্রিকার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, বন্দর উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জি কে রাসেল, সাংবাদিক শরিফুল ইসলাম ও শামীম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট