1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানান কর্মসুচীর মধ্য দিয়ে মিতালী সংঘের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

নানান কর্মসুচীর মধ্য দিয়ে মিতালী সংঘের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি॥ নানান কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুর শহরের উপশহর ৩ নম্বর ব্লকে অবস্থিত মিতালী সংঘের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৭ মে ২০২৩ রবিবার জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচীর শুভ সুচনা করা হয়।
পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল। এসময় উপস্থিত ছিলেন মিতালী সংঘের সভাপতি এস এম রবিউল আলম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,মো. ইকবাল হোসেন,মো. দুলাল হোসেন,মো. আবু তাহের,মো. মফিজউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান বাবু,জিয়াউল হক সিজার, সোহেল জামান,নুর আলম নান্নু,রাশেদ বাবু।
পতাকা উত্তোলনের পর পরেই, কেক কাটা ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইনিট সন্ধানীর ব্যানারে রক্তদান কর্মসুচী উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. নেয়ামতুল্লাহ, শহিদুল ইসলাম, আবু খালেদ এলিট,ইব্রাহিম গোলাপ,ইদি আমিন ফ্রান্সিস প্রমুখ।
উল্লেখ বিকেলে প্রীতি ফুটবল খেলা আলোচনা ও রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট