1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বাচ্চু-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বাচ্চু-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিদের তাদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদেরকে সমাজের বোঝা না মনে করে উন্নয়নের অংশিদার হিসেবে গড়ে তুলতে হবে।
৬ মে শনিবার দিনাজপুর শহরের সুইহারী পেমি মিশনারিজ স্কুলের সার্বিক তত্ত্বাবধানে জাপানী বয়স্ক মহিলা নাওসি রিডা’র পরিচালনায় ‘জয় জয়’ প্রজেক্টের আওতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের সহযোগিতায় গড়ে উঠা ডে কেয়ার স্কুলে পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল বলেন, প্রতিবন্ধী ছেলে-মেয়েরা করুনা চায় না। চায় ভালোবাসা। তাদের পরিচর্যা, ¯েœহ ভালোবাসার মাধ্যমে তাদের সুরক্ষা দিতে হবে। সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ বলেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণে এবং সেবার মানসিকতা নিয়ে সুদুর জাপান থেকে নাওসি রিডা এসেছেন বাংলাদেশে এবং তার দেশের পরিবারের সদস্যদের ছেড়ে একই নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী শিশুদের সেবা করে যাচ্ছেন। তাদে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আরও বক্তব্য রাখেন দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক মোঃ আছলামুর রহমান মাহবুব । জানা গেছে, উক্ত ডে কেয়ার সেন্টারে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের আনার জন্য অটো রিক্সা রয়েছে। তাদের খাওয়া-দাওয়ার সব সেন্টারের মাধ্যমে ফ্রি পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী। এক্ষেত্রে ১১ ধরনের প্রতিবন্ধীতার শিকার তারা। ২০১১ সালের জনসুমারির তথ্য অনুযায়ী মোট প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়াই ৪০ লাখ ৩৩ হাজার ২৬৮ জন। অনেকেই মনে করেন এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পরিদর্শনকালে অতিথিবৃন্দ এইসব প্রতিবন্ধীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT