1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রতারণার মামলায় পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

প্রতারণার মামলায় পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে প্রতারণার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১ বছর সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৪ মে) ঢাকার ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর এলাকার মুনিয়া স্টোর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম মো. আমিন (৪১)। সে সোনারগাঁয়ের মঙ্গলেরগাও এলাকার মৃত হাজী মাওলানা আব্দুল হকের ছেলে।
র‍্যাব-১১ এর সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আমিন ২০১৬ সালে মামলার বাদী আবু তাহের মেম্বারের কাছ থেকে হজ এজেন্সির ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে ৪০ লাখ টাকা আত্মসাৎ করে। আমিন বাদীকে দীর্ঘ পাঁচ বছর ধরে তার টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে আসছিল। বাদী তার টাকা না পেয়ে অসহায় হয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি মামলা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে আদালত আসামি মো. আমিনকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট