
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা মোটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির বীরগঞ্জ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় একটি স্কুল কক্ষে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা হয় । নতুন কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম,সহ-সভাপতি,আব্দুল জলিল, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক অশোক কুমার রায় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ কমিটির অন্য নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক আবুল বাশার