1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রাতের আধারে সরকারি মাটি বিক্রি দেখার কেহ নাই-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বন্দরে রাতের আধারে সরকারি মাটি বিক্রি দেখার কেহ নাই-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শীতলক্ষা নদীর তীরের মাটি রাতের আধারে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতিদিন রাত ১০ টার পর থেকে বেকু দিয়ে মাটি ড্রাম ট্র্যাক যোগে বন্দরের বিভিন্ন এলাকায় ১৬/১৮ শ’ টাকায় বিক্রি করছে। রাতের আধারে শুরু ফজর নামাজের সময় তাদের মাটি বিক্রির মিশন শেষ হয়। প্রতি রাতে প্রায় ২শ’ গাড়ী মাটি করছে। সরজমিনে দেখেও প্রশাসনের সকল দপ্তর যেন নীরব ভূমিকা পালন করছে। অবৈধ মাটি বিক্রির সিন্ডিকেটর কালো টাকার কাছে সকল সেক্টর যেন অসহায়। যদি সরকারি মাটি অপসারণের জন্য হয়, তাহলে এত উচ্চ দামে কেন এমনই প্রশ্ন সর্বত্র। নদী খনন বা সাইড দেয়া/ রাস্তার জন্য মাটি অপসারণ কাজে সরকারি বেকু রাতের আধারে কেন চলবে। মাটির গাড়ির উচ্চ শব্দে রাস্তার পাশে থাকা শত শত বাড়ির মালিক নির্ঘুম ভাবে রাত কাটাচ্ছে। সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। মাটি বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হলেও চলতো। সরকারি মাটি, সরকারি বেকু ব্যবহার করে ফয়দা নিচ্ছে যৌথ ভাবে গঠিত ওই সিন্ডিকেটটি। নাসিকের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও বি আই ডব্লিউ’র কতিপয় অসাধু কর্মকর্তার পকেট ভারী হচ্ছে সরকারি টাকায়। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগতভাবে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে বন্দরের চিতাশাল, কবরস্থান রোড, বন্দর বাজার, বারুইপারা, ছালেনগর, শাহী মসজিদ, ঝাউতলা, কলাবাগ, সাবদী, চৌধুরীবাড়ী, বাগবাড়ি-কুশিয়ারা ও ফরাজী কান্দা দেলোয়ার চেয়ারম্যানের নতুন পাম্পের পশ্চিম পাশে নতুন সংযোগ সড়ক এলাকা, কুশিয়ারাসহ ১০/১৫ টি এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট