1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গত মাসে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪টি-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে গত মাসে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪টি-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: গত এপ্রিল মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪ টি। এর মধ্যে হত্যা মামলা ২টি, মাদক মামলা হয়েছে ২০টি, নারী ও শিশু ২টি, চুরি ২টি, ধর্ষন ১টি, সড়ক দর্ূঘটনা ২টি, দ্রুত বিচার আইনে ১টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৪টি। তবে গত এপ্রিল মাসে বন্দর থানায় ডাকাতি কোন মামলা দায়ের হয়নি।
পুলিশের দাবি জুন মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো। ২০টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ধর্ষন মামলায় পুলিশ ৭ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। ২০টি মাদক মামলায় পুলিশ ২ হাজার ৪’শ ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ৯৬ কেজী ৫’শ গ্রাম গাঁজা, ৭৫৪ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া পুলিশ গত এপ্রিল মাসে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ২ জন সাঁজাপ্রাপ্ত আসামীনসহ সিআর মামলার ২০ জন ও জিআর মামলার ৩৫ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই । গত মাসে ৪৪টি মামলার মধ্যে ২০টি মামলাই মাদকের। ২০টি মাদক মামলায় ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কররে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। ২০টি মাদক মামলায় র‍্যাব, জেলা কাউন্টার টোরিজম ইউনিট, জেলা গোয়েন্দা পুলিশ ও বন্দর থানা পুলিশ গত মাসে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট