1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চিরির বন্দরের জয়পুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরুসহ এক বৃদ্বার মৃত্যু-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

চিরির বন্দরের জয়পুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরুসহ এক বৃদ্বার মৃত্যু-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ চিরির বন্দরে আজ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরুসহ আব্দুল জব্বার (৮০) এর মৃত্যুর ঘটনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদের নির্দেশনায় নিহতের দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫০০০ টাকা নিহতের পরিবারের নিকট প্রদান করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: খালিদ হাসান।
জানা গেছে, জমির উপর দিয়ে যাওয়া ধান কাটা হারভেস্টার মেশিনের ধাক্কায় বিদ্যুৎতের একটি খুঁটি হেলে যায়। ফলে বিদ্যুৎতের তার মাটিতে পড়ে যায়। সে সময় ওই জমিতে আব্দুল জব্বার নামে একজন কৃষক তার বেধেঁ রাখা গরু আনতে গেলে হঠাৎ লক্ষভ্রষ্ট হয়ে গরুটি বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়।
পরে গরুটিকে বাঁচানোর জন্য আব্দুল জব্বার বিদুৎতের তারে হাত দিলে বিদ্যুৎত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল জব্বার জয়পুর (পুর্ব পাড়া) গ্রামের ঝন্ডু ফকিরের ছেলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট