1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী, দোয়ায় অংশ নিতে সেলিম-শামীম ওসমানের অনুরোধ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী, দোয়ায় অংশ নিতে সেলিম-শামীম ওসমানের অনুরোধ-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগগঞ্জ-৫ আসন থেকে চার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর ৯ম মৃত্যুবার্ষিকী ৩০ এপ্রিল রবিবার। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়ে।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ বাসীর কাছে প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের জন্য দোয়া ও শান্তিকামনা করেছেন তাঁর দুই ভাই সংসদ সদস্য সেলিম ওসমান এবং শামীম ওসমান। তাঁরা রবিবারে দোয়ার আয়োজনের নারায়ণগঞ্জ ও বন্দরবাসীদের দলমত নির্বিশেষে উপস্থিত থেকে দোয়ায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট