1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না'গঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

না’গঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪:৩০ মিনিটে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ই-সেবা কেন্দ্র শিক্ষা শাখার সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম. এ. রাসেল।
সবুজ রায়’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভুঁইয়া, আবৃত্তিকার সামিয়া রহমান প্রমূখ।
নৃত্যানুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের শিশু-কিশোর ও একাডেমির প্রশিক্ষকগণ নৃত্য পরিবেশন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট