1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিতি ॥“নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ,গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ“ এইপ্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আনিচুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরির্দশক মো: মাহাফুজুর রহমান ভূইয়া‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন শাহ মো: শরীফ, জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মো: আবুল বাসার, ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স দিনাজপুরের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো: এনামুল হক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: জহির শাহ,সেইফটি কমিটির সভাপতি মো: জাবেদ হোসেন, দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি বিমল আগোরওয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারন) মো: ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারন) মো: ফরহাদ হোসেন। এর আগে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আনিচুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট