1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আল আমিন জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটি গঠন,শিল্পপতি চাঁন মিয়া সভাপতি নিবার্চিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

বন্দরে আল আমিন জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটি গঠন,শিল্পপতি চাঁন মিয়া সভাপতি নিবার্চিত-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে উৎসব মুখর পরিবেশে আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি পদে শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়ার নাম ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুম্মা বন্দর আমিন আবাসিকস্থ উল্লেখিত মসজিদে সাবেক কমিটি নেতৃবৃন্দ সকলের সম্মতিক্রমে নতুন কমিটির সভাপতির নাম ঘোষনা করেন।
নব কমিটির সভাপতি দায়িত্ব পেয়ে শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়া আমিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচষ্টে থাকব। সে সাথে আমি আমিন আবাসিক এলাকার সর্বস্তরের জনসাধারনের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আগামী ২/১ সপ্তাহের মধ্যে আমিন আবাসিক এলাকার সকলকে নিয়ে মসজিদ ও পঞ্চায়েতের একটি পুনঙ্গ কমিটি গঠন করা হবে।
বন্দর আমিন আবাসিক জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা ও যুবলীগ নেতা খান মাসুদ বলেন, আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ার কারনে এলাকাবাসী নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়। সে মতে আজ বন্দর আমিন এলাকাবাসী সকলের সম্মতি ক্রমে বন্দরে শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়াকে সভাপতি পদে নিবার্চিত করে। আমি আমিন আবাসিক এলাকার উন্নয়নের স্বার্থে মসজিদ ও পাঞ্চায়েত কমিটির মঙ্গল কামনা করছি।
বন্দর আমিন আবাসিক জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন কালে ওই সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার সমাজ সেবক হাজী জিয়াবল, আবুল কাশেম, মোঃ বিল্লাল হোসেন, আব্দুল হক, আক্তার হোসেন, মাহাবুব হোসেন, মোবারক হোসেন, আলমগীর মোল্লা, আফজাল হোসেন, আবু মুছা, আলী আকবর, বন্দর আমিন আবাসিক জামে মসজিদ ও পাঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি শাহজাহান, খোরশেদ আলম, মজিবুর রহমান, সিরাজ, মিল্টন, বাবুল, কাইয়ুম, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, বাপ্পী পাঠান, রাজিব ও ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার সুবজ সবুজসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট