1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামি তুহিন গ্রেপ্তার কালিরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারায়ণগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০ অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল! স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি বন্দর খেয়াঘাটে যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

কুমিল্লার গোলাপনগর এলাকা থেকে ১২৯ কেজি গাঁজা’ও একটি ট্রাক সহ ১ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

কুমিল্লাপ্রতিনিধিঃ র‍্যাব-১১ কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর গোপালনগর এলাকা হতে ১২৯ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ।* বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ২১ এপ্রিল ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ভোলা জেলার সদর থানার চররমেশ গ্রামের আব্দুল মালেক এর ছেলে মোঃ আবুল কাশেম (৪৩)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাক ব্যবহার করে ভোলা, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট