1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে সামাজিক সংগঠন হিদায়াহ্ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে সামাজিক সংগঠন হিদায়াহ্

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন হিদায়াহ।
সামাজিক সীমাবদ্ধতা নিরসনের একটি ক্ষুদ্র প্রয়াস শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২১ এপ্রিল) বিকালে নগরীর চাষাড়া এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ইউনাইটেড -৯৫ সুমন সাহা, বিন্দু সংগঠনের সুমন আহমেদ, হিদায়াহ সমন্বয়ক মো. খাইরুল কবির মুন্না, সোহেল মিয়া, খোরশেদ আলম, মো. রেদওয়ান, মো. মামুন প্রমুখ।
হিদায়াহ’র সমন্বয়ক মো. খাইরুল কবির মুন্না জানান, হিদায়াহ সামাজিক সংগঠনটি একটি নতুন মুখ। দুঃস্থ মানুষদের পাশে থাকার লক্ষ্যে সব সময় কাজ করে যায়। নানা প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ঈদ, উৎসবে মানুষের পাশে রয়েছে। আমরা চাই হিদায়াহ’র মতো করে সমাজের বিত্তবান যারা রয়েছে তারা যেনো সকলের সঙ্গে ঈদের আনন্দ বন্টন করে এই প্রত্যাশা আমাদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট