1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

দিনাজপুরপ্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার আয়োজনে দেড় শতাধিক দুঃস্হ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি’র মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নোবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য সহ ঈদ সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম নূর আলী প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঘাসিপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান ওরফে শাহ আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট