1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না'গঞ্জের পথের ধারে গাউসিয়া কমিটির মানবিক টিম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

না’গঞ্জের পথের ধারে গাউসিয়া কমিটির মানবিক টিম

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মানবিক টিমের একঝাঁক সেচ্ছাসেবক অসহায়, দুস্থ্য ও পথচারীদের মাঝে সাহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়- প্রতি রাতে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও খানপুর ৩০০ সজ্জা হাসপাতালের জরুরী বিভাগে আগত রুগীর স্বজন, পথচারী সহ দুস্থ্য ও অসহায়দের মাঝে শতাধিক প্যাকেট খাবার বিতরণ করা হয়।
সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করে আসছে, এমনটাই জানান- সংগঠনটির মানবিক টিমের সমন্বয়ক ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা।
উল্লেখ্য, ধর্মীয় ও সামাজিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা কালীন সময়ে কাফন দাফনের মাধ্যমে মানবিক টিমের সূচনা ঘটে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মানবিক টিম করোনা আক্রান্ত মৃতদেহ কাফন দাফনের পাশাপাশী, কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় খাদ্য বিতরণ সহ মাহে রমজানে সাহরি বিতরণ শুরু করে। করোনা পরবর্তীতে প্রতি বছর রমজান মাসে সাহরি বিতরণ কার্যক্রম চলমান রাখে সংগঠনটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট