1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবেঃ মেয়র হাছিনা গাজী। - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি এলাকাবাসীর বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবেঃ মেয়র হাছিনা গাজী।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্বসংবাদদাতাঃ দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে : মেয়র হাছিনা গাজী
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।
দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তাই সবাই মিলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে ‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষন সমীক্ষার স্থানীয় কর্মশালা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএমই বিভাগের পরিবীক্ষন ও মূল্যায়ন সেক্টর-৩ এর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ, আইএমই বিভাগের পরিচালক মোহাম্মদ নাসিম আহমেদ, এলজিইডি এর দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল হক, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার সহ অনেকে।
অপরদিকে, রবিবার (১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় নিউমডেল হাই স্কুল এন্ড কলেজে তারাবো পৌরসভার উদ্যোগে হতদরিদ্র অসহায়দের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট