1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী শ্রীঘরে। - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী শ্রীঘরে।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতাকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ । মামলার বিবরণে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু( পিতা মৃত আফজাল হোসেন) প্রধান সহকারী হর্টিকালচার উইন ফার্মগেট ঢাকায় কর্মরত থাকা অবস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনাজপুরের বিভিন্ন মানুষের কাছে সুকৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। চাকরি প্রার্থীরা বিভিন্ন সময়ে তার কাছে গেলে তাদের মামলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায় নিরুপায় হয়ে চাকুরী প্রত্যাশীরা আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতার নামে দিনাজপুর স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ০৬/১৯ স্পেশাল।
১৭/৪/২০২৩ ইং তারিখে আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতা আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট