1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :

১০০০ হাজার পরিবারকে শাড়ি লুঙ্গি থ্রীপিছ বিতরন করলেন নারী কাউন্সিলর বিভা হাসান

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র বিভা হাসানের ব্যাক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ঈদ পোশাক, নগদ টাকা বিতরন করা হয়েছে। সোমবার সকালে শুরু হয়ে দুপর পর্যন্ত শহরের মন্ডলপাড়া এলাকায় ১৬,১৭,১৮ নং ওয়ার্ড কাউন্সিলারের অফিসে ঈদের পোশাক ও নগদ টাকা বিতরন করা হয়। এসময় নারী কাউন্সিলর ভিবা হাসান সকল বয়সী নারী পূরুষ অসহায় ১ হাজার পরিবারের মাঝে কাপড়, লুঙ্গি, থ্রী পিস ও নগদ টাকা বিতরন করেন। এসময় উপস্থিথ ছিলেন, ১ নং বাবুরাইল জামে মসজিদের সভাপতি সালেহ মোঃ মুসা, আব্দুল জব্বার, নূরুল হক চৌধুরী দিপু, জিল্লুর রহমান, রাশেদ উল্লাহ রিমন, হামিম ফয়সাল রাসেল সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিথ ছিলেন।
এ সময় ১৬,১৭,১৮ নং ওয়ার্ড কাউন্সিলার বিভা হাসান বলেন, প্রতি বছরের মত এবছরও আমি ব্যাক্তিগত তহবিল থেকে ১০০০ হাজার মানুষের মাঝে ঈদ পোশাক শাড়ি, লুঙ্গি, থ্রী পিস ও নগদ টাকা বিতরন করেছি। আশা করছি সবসময় আমার ওয়ার্ডবাসিদের পাশে থাকতে চাই। ঈদ উৎসবে আমাদের মত মানুষ যারা আছেন তারা সকলে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটবে। #

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট