1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরলে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

বিরলে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোজাহারুল ইসলামের আয়োজনে শহীদ রাষ্ট্রতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ও দেশবাসির সার্বিক কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল-২০২৩) বিকেলে বিরল উপজেলা সদরে অবস্থিত বিরল বড়মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বীর মুক্তযোদ্ধা আব্দুস সালাম বলেন, জনগণ আজ ভালো নেই। শুধু ভালো আছে মন্ত্রী এমপিরা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ আজ দিশেহারা।
তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জনগনকে সাথে নিয়ে তত্বাবধায়ক সরকারের দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে।
মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মোঃ আনিসুর রহমান বাদশা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলাদলের সভাপতি মোছাঃ জিনাত আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, বিরল উপজেলা যুবদলের আহবায়ক ও ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ লুৎফর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিরল-বোচাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির অন্যান্য
নেতাকর্মী ও দেশবাসির সার্বিক কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট