1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর শহরে মামা বিরিয়ানি ও স্বাধীন ফল ভান্ডারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুর শহরে মামা বিরিয়ানি ও স্বাধীন ফল ভান্ডারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

দিনাজপুর শহরে মামা বিরিয়ানি ও স্বাধীন ফল ভান্ডারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী। উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর স্কোট কমান্ডার এএসপি সালমান নুর আলম সহ র‌্যাব সদস্যবৃন্দ।
এসময় দিনাজপুর শহরে স্টেশন রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কার্যক্রম পরিচালনা ও ঘোল এর বোতলে তথ্য ট্যাগ না থাকায় মামা বিরিয়ানি হাউজ(ইদ্রিস হোটেল)এ ১০ হাজার টাকা জরিমানা ও খেজুরের প্যাকেটে মেয়াদ ও মূল্য তথ্য না থাকায় স্বাধীন ফল ভান্ডারকে ৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া শহরের বিভিন্ন শপিংমল, হোটেল-রেস্তোরায় অভিযানের পাশাপাশি সতর্ক করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুনী বলেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান রমজান কে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে ।অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট