1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বাজার দখল কে কেন্দ্র করে গুলিবিদ্ধ চেয়ারম্যান পূত্রের মৃত্যু, মুল হোতারা বহাল তবিয়তে। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে বাজার দখল কে কেন্দ্র করে গুলিবিদ্ধ চেয়ারম্যান পূত্রের মৃত্যু, মুল হোতারা বহাল তবিয়তে।

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বাজার দখলে নিতে পিজা শামীম বাহিনীর গুলিবর্ষণে গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যান পূত্র মঈনুল হক পারভেজ চিকিৎসাধিন অবস্থায় ১৯ দিন পর মারা গেছেন। হাসপাতাল থেকে গতকাল বুধবার ভোরে ফেরাজিকান্দা নিজ বাড়িতে আনার পর তার মৃত্যু হয়েছে। নিহত মঈনুল হক পারভেজ নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম রাইছুল হকের ছেলে।
গত ১৬ মার্চ দুপুরে ফেরাজীকান্দা এলাকায় বাজার দখলে নিতে শহরের সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে হোন্ডা বাহিনী এলোপাথারি গুলিবর্ষণ করলে জমির মালিক মঈনুল হক পারভেজ(৪২) গুলিবিদ্ধ হয়। এসময় সন্ত্রাসীদের দারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী সুমা আক্তার(৩০) ও বৃদ্ধা মা মাফুজা বেগম(৫৮) গুরুতর আহত হয়েছিলেন।
নিহতের পারভেজের মা মাফুজা বেগম জানান, আমাদের নিজস্ব সম্পত্তি দখলে নিতে এসে ি ওইদিন কিছু বুঝে উঠার আগেই গুলিতে আহত হয়ে লুটে পড়ে আমার ছেলে পারভেজ। ফিল্ম স্টাইলে রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে বাসায় ঢুকে পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী। ঘটনার ১৯ দিন পর আমার ছেলের মৃত্যু হয়। কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসী পিজা শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বন্দর থানার অসিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, পারভেজ মারা গেছে শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষে কেউ অভিযোগ দায়ের করেন নি। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট