1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১, সদর কোম্পানি কর্তৃক গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার \ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

র‌্যাব-১১, সদর কোম্পানি কর্তৃক গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার \

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জ :১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ০৩:৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্যান্ড সাকিনস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ্যাজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সামনে সুনামগঞ্জ হতে ঢাকাগামী পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাভেল ব্যাগ এর মধ্যে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন কালে ১৫.৫ (পনের কেজি পাঁচশত গ্রাম) গাঁজা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ নূর মিয়া, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- উত্তর সন্তোষপুর (০৭ নং ওয়ার্ড), পোষ্ট- ইটাখোলা, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ । উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ট্রাভেল ব্যাগ ০১টি, ০১টি মোবাইল, ০১টি সীম উদ্ধার করা হয়। ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে সিলেট ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট