1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১,এর অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড গুলি সহ ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার* - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

র‌্যাব-১১,এর অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড গুলি সহ ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার*

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভাধীন আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১) কামরুল ইসলাম সুমিজ (২৪), ২) তানভির হোসেন আশিক (২৩), ৩) মোঃ ফয়েজ (২০) ও ৪) আলাউদ্দিন হোসেন @ আলো (২৮) দের গ্রেফতার করে। এ সময় আসামীদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামী কামরুল ইসলাম সুমিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ০২নং গোপালপুর ইউপির মহবুল্লাহপুর এলাকার মোঃ শহিদউল্যাহ এর ছেলে। ০৩নং আসামী মোঃ ফয়েজ ০৩নং জীরতলি ইউপির সিন্ধুরকাঁইত এলাকার ওমর ফারুক এর ছেলে। গ্রেফতারকৃত ০২নং আসামী তানভির হোসেন আশিক চৌমুহনী পৌরসভাস্থ আলীপুর এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে এবং ০৪নং আসামী আলাউদ্দিন হোসেন @ আলো একই এলাকার আব্দুল মান্নান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীগণ এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট