1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ঈদকে সামনে রেখে শতাধিক স্পটে জম জমাট মাদক ব্যবসায় - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন

বন্দরে ঈদকে সামনে রেখে শতাধিক স্পটে জম জমাট মাদক ব্যবসায়

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে বন্দরে প্রায় শতাধিক মাদক স্পটে আবারও মাদক ব্যবসা জমে উঠেছে। অভিযোগ এলাকাবাসির। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর থানার ফরাজিকান্দা লাহর বাড়ি, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারী পাড়া, সোনাকান্দা পানির ট্যাংকি, এনায়েত নগর, চৌধূরী পাড়া, রুপলী আবাসিক, সালেহনগর, শাহী মসজিদ, রাজবাড়ী, বাবুপাড়া, বাড়ীপাড়া, বন্দর কোর্টপাড়া, লেজার্রাস, চিতাশাল, স্বল্পের চক, ইস্পাহানী, একরামপুর, কদম রসুল কলেজ মাঠ, সুইপার কলোনী, নবীগঞ্জ কবিলার মোড়, নূরবাগ, রসুলবাগ, মাইপরশ পাড়া, দঁাশের গাও, কুশিয়ার, কাইতাখালি, বক্তারকান্দী, দেউলী, আমিরাবাদ, চৌরাপাড়া, লক্ষন খোলা, রামনগর, সোনাচড়া, ধামগড়, নয়ামাটি, ভাংতি, মদনপুর, চাঁনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্ধ, বিবিজোড়াসহ তার আশে পাশের এলাকা গুলোতে আশংকা জনক ভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে উল্ল্যেখিত এলাকায় হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, বিয়ারসহ নানা রকম মাদক। উক্ত মাদক স্পটগুলোতে চিহিৃত মাদক ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে উক্ত মাদক দ্রব্য বিক্রি করে আসচ্ছে। এ কারনে উল্লেখিত এলাকায় আইন শৃঙ্খলা মারাত্নক ভাবে অবনতি ঘটচ্ছে। সে সাথে প্রতিটি এলাকায় চুরি ছিনতাইসহ বহু অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান , মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের সাথে কোন আপস নেই। মাদক ব্যবসায়ীদের দেখা মাত্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট