1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হুসেইন মুহম্মদ এরশাদ’র শুভ জন্মদিন উপলক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দো’আ মাহফিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

হুসেইন মুহম্মদ এরশাদ’র শুভ জন্মদিন উপলক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দো’আ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

আজ ২০ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠিাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা’র সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণে সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা- ড. নুরুল আজহার শামিম, ভাইস-চেয়ারম্যান- আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, এড. আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- নির্মল দাস, লিয়াকত হোসেন চাকলাদার, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- জাকির হোসেন মিলন, সুজন দে, আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মোঃ আবু তৈয়ব, মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, নির্বাহী সদস্য- সামছুল হুদা মিয়া, মাসুদুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, মহানগর নেতা- হুমায়ুন কবির, আফতাব গনি, মাহবুবুর রহমান খসরু, হুমায়ুন কবির কালা, মোঃ সেলিম আহমেদ, এমদাদুল হক রনি, পল্লী হোসেন প্রমূখ।

দো’আ পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব মোঃ ইছারুহুল্লাহ আসিফ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট