1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাজাপ্রাপ্ত সহ ৩ পলাতক গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

বন্দরে সাজাপ্রাপ্ত সহ ৩ পলাতক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ চে ডিজনার মামলার ৭ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (১৬ মার্চ ) রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া কবি নজররুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত মোজাফ্ফর হোসেন মিয়ার ছেলে চে ডিজনার মামলার ৭ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন (৬০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রতন হোসেন (৪৫) ও মদনপুর দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল ইসলাম (২৮)। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ তার সঙ্গীয় ফোর্স চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানার এএসআই সুলতান সোনাকান্দা এনায়েতনগর ও ধামগড় ফাঁড়ী পুলিশ দেওয়ানবাগ এলাকায় পৃথক অভিযান উল্লেখিত দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট