1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামি তুহিন গ্রেপ্তার কালিরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারায়ণগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০ অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল! স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি বন্দর খেয়াঘাটে যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৯২ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরপর হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন বলে বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টায় জানিয়েছিলেন অপূর্বর ঘনিষ্ঠজন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তবে জানা গেছে, বর্তমানে অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে। আজ বিকেলে বা আগামীকাল সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন ও আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমদ। বুধবার দুপুরে ফেসবুক-স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

এর আগে মিজানুর রহমান আরিয়ান বলেছিলেন, ‘গতকাল রাত ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুদিন আগে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে ডাক্তার বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট