1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শপথ নিলেন আওয়ামী লীগের দুই এমপি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি নিউইয়র্কে দেখা গেল ডিশ বাবুকে

শপথ নিলেন আওয়ামী লীগের দুই এমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৪৫ বার পড়া হয়েছে
ছবি- জাতীয় সংসদ

শপথ নিয়েছেন উপনির্বাচনে জয়ী ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ সংসদ সদস্য (এমপি) মো. আনোয়ার হোসেন হেলাল।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে দুই সাংসদ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গেল ৬ মে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১৭ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট