1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাশকতা মামলায় জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন

নাশকতা মামলায় জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৩২ বার পড়া হয়েছে

নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিচার শুরু হয়েছে। মামলাটি রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা হয়েছিলো। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, শেখ মো. রোকন রেজা প্রমুখ আইনজীবী অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কেআইএম ইকবাল, আবু হুসাইন, হোসনে মোবারক প্রমুখ।

রাজধানীর মতিঝিল এলাকায় সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার এসআই রফিকুল হাসান ৬৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩০ এপ্রিল মতিঝিল থানার এসআই খন্দকার জাহিদ আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট