1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-হৃদয়ের আকুতি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আবু নাসিরের কবিতা-হৃদয়ের আকুতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

হৃদয়ের আকুতি
–আবু নাসির

যেদিন এই পথে আর আমি হাঁটবো না
সেদিন কি এই পথ আমায় স্মরণ করবে!

হয়তো ভুলে যাবে না হয় আফসোস করবে
আচ্ছা বলুন তো পথেরাও কি একা হয়ে যায়?

পাড় ভাঙা নদী যেমন গ্রাস করে বাস্তু ভিটা
পথ কি তেমন পথিক হারা হয়ে ঝরাবে অশ্রু!

আমি আনমনে মেঠো পথে হাঁটি মমতা নিয়ে
পথের মায়া এমনই মায়া যা হারালে পথিক কাঁদে।

আহা পথ! সেই কৈশর হতে তোমার প্রেমে পড়ে
বার বার আসি ফিরে হেঁটে হেঁটে ঘ্রান বুক ভরে নিতে।

যখন আমি থাকবো না সেদিন আমার পায়ের শব্দ
এই পথ শোনার জন্য কি অপেক্ষা করবে অনন্ত কাল!

আমার অসীমে পাড়ি দেয়া মন এই পথ কোথায় পাবে
দূর্বাঘাস, সবুজ লতা পাতায় মোড়ানো এই পথ।

হে মোর সৌন্দর্য বিলাসী জগদাত্রী মা জননী
তুমি আর তোমার মেঠো পথ আমার তৃষিত হৃদয়ের সুধা।

আমি ওপারের জগতে তোমাদের খুঁজবো
আকুতি মোর তোমরা কোন দিন ভুলো না আমায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট