1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-অবশেষে মলিন জীবন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

আবু নাসিরের কবিতা-অবশেষে মলিন জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

অবশেষে মলিন জীবন
–আবু নাসির

মোহ কেটে গেলে কুয়াশারা সময়কে ঘিরে ফেলে
স্রোতস্বিনী পাড় ভাঙ্গা নদীর গতি যায় থেমে।
যৌবনের তারুণ্য আর আসে না ফিরে শেষ বিকেলে
নীল আকাশটাকে মনে হয় ধোঁয়ায় ঢাকা অরণ্য।
পথে পথে ঘুরে বেড়ায় প্রেম ঠাঁই মেলেনা হৃদয়ে
অথচ এই প্রেম একদা জীবনকে দিয়েছিলো পূর্ণতা।
দেখিয়েছিলো অনন্ত সুখের পুস্প ভরা স্বপ্নের পথ
সময়ের পরিক্রমায় সেই প্রেম,সময় এখন কোথায়!
জীবন নদীর ভাঙা পাড়ে বসে অতীত ভাসে চোখে
আর ফিরে যাওয়া হবে না যৌবনের বাগানে।
মলিন মুখে সময়ের আহ্বানের অপেক্ষায় বসে আছি
এলেই ফিরে যেতে হবে অজানা পথের পথিক হয়ে।
কেউ কাউকে মনে রাখে না ভুলে যায় সবাই
যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে।
প্রেম তখন ফানুস হয়ে ভেসে বেড়ায় আকাশে
উদ্দেশ্য বিহীন গন্তব্যের পথ ধরে অসীমের টানে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট