1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পার্বতীপুর কেলোকা পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

পার্বতীপুর কেলোকা পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ১৭ই ফেব্রুয়ারী(শনিবার)বেলা ১২টায় পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা স্বস্ত্রীক পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।এসময় তিনি রেলওয়ে কারখানাটির মুল কার্যক্রমগুলি পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,পার্বতীপুর রেলওয়ে কারখানায় বড় ধরনের লোকবল সংকট রয়েছে।আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি লোকবল নিয়োগের।মোদ্দাকথা এখানকার গতি ফিরিয়ে আনতে যা-যা করার দরকার আমরা তাই করবো।পার্বতীপুর-নাটোর রুটে আরো একটি রেললাইন স্থাপনের প্রকল্প আমাদের হাতে রয়েছে।আশা করি অল্প সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে।পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন,রেলওয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে ও টিকিট কালোবাজারি রোধে আগামীতে আরো কঠোর হবেন তারা।
কেলোকা পরিদর্শন শেষে কেলোকা অফিসার্স কোয়াটারে রেলমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক মন্ত্রী,আইন,বিচার ও সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,জেলা প্রশাসক শাকিল আহমেদ,পুলিশ সুপার শাহ ইফতেখারুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার,পৌর মেয়র আমজাদ হোসেন সহ আরো অনেকে।
এসময় রেলমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো:হুমায়ুন কবির,মন্ত্রণালয়ের মহাপরিচালক কামরুল আহছান,মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার।মন্ত্রীকে কেলোকায় স্বাগত জানান,কেলোকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

পরে মন্ত্রী পার্বতীপুর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে তিতিমুর এক্সপ্রেস ট্রেন যোগে আব্দুলপুরের উদ্দেশ্যে রওনা দেন।সেখানে নেমে তিনি সড়কপথে পাকশী ডিভিশনাল অফিস পরিদর্শন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট