1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা অতীত-বর্তমান-ভবিষ্যত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

আবু নাসিরের কবিতা অতীত-বর্তমান-ভবিষ্যত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

অতীত-বর্তমান-ভবিষ্যত
–আবু নাসির

সামনে কেবল বর্তমান অতীত এসেছি ফেলে
ভবিষ্যতে কি হবে ভাবার অবসর না মেলে।
বর্তমান নিয়েই ব্যস্ত বেশী ভুলে গিয়েছি ভবিষ্যত
অথচ যতোই সময় গড়াবে নতুন করে চিনবে জগত।
অতীত নিয়ে কেউ ভাবে না বর্তমানকে গুরুত্ব দেয় বেশী
তবুও কেউ একটু ভাবেনা ভবিষ্যত হতে পারে গলার ফাঁসি!
আমরা মানুষ বড্ড আবেগী বর্তমান ছাড়া কিছু বুঝি না
অতীত আমাদের জীবন স্তম্ব ভবিষ্যত নিয়ে ভাবি না।
অতীত গিয়েছে পিছনে বর্তমান একদিন অতীত হবে
ভবিষ্যত এসে বর্তমান হয়ে জীবন কি তা বুঝিয়ে দিবে।
অতীতে ছিলাম যতোটা ভালো বর্তমান সুখ তা বুঝতে না চায়
বর্তমানের লোভ আর ক্ষমতা ভবিষ্যত কি তা ভুলিয়ে দেয়।
সময় গড়াবে বয়স বাড়বে আস্তে আস্তে সব যাবে দূরে
বর্তমান হাসবে অতীত হয়ে ভবিষ্যত আঘাত করবো দোরে।
সময়,শক্তি,ক্ষমতা অর্থ যখন নিবে বিদায়
আফসোস করবে শেষ বিকেলে কেউ খুঁজবে না আর তোমায়।
জীবনের বাস্তবতা কি তখন তুমি টের পাবে
তোমার বিশাল জগত ছোট হয়ে শূণ্যে পৌঁছবে।
যতোই তখন আফসোস করো কোন কাজে লাগবে না
অতীতের অতীত বর্তমানের অতীত স্মৃতি হবে ভবিষ্যত শুধু কল্পনা।
অতীত কে না ভুলে বর্তমানের করো মূল্যায়ন
ভবিষত যখন আসবে সামনে তোমায় সবাই করবে স্মরণ।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট