1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে প্রতারক জয়নাল উধাও-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে প্রতারক জয়নাল উধাও-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের লক্ষণখোলার ব্যবসায়ীর ৪ লাখ টাকা ও চেক বই নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক জয়নালকে ৭দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যসায়ীর সর্বস্ব নিয়ে যাওয়ায় ব্যবসায়ী আমিনুল হক পথে বসার উপক্রম হয়ে পড়েছে। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তিনি। জানা গেছে, বন্দরের লক্ষণখোলা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আমিনুল হকের সাথে ব্যবসায়ীক পার্টনার হিসাবে ব্যবসা করে আসছেন ফতুল্লার খোরশেদ আলম ও প্রতারক জয়নাল আবেদীন। গত ৬ নভেম্বর সকালে মাল কিনে দেয়ার কথা বলে প্রতারক জয়নাল ব্যবসায়ী আমিনুল ও খোরশেদকে নিয়ে নরসিংদীর বাধকদী বাজারে যায়। সেখানে গিয়ে আমিনুলের নগদ ৪ লাখ ও খোরশেদের ৭ লাখ এবং আমিনুলের চেক বই তার কাছে নিয়ে রাখে। সে আমিনুল ও খোরশেদকে খাবার হোটেলে বসিয়ে মাল দেখে আসার কথা বলে চলে যায়। এর পর থেকে সে টাকা ও চেক বই নিয়ে পলাতক থাকে। এ বিষয়ে প্রতারক জয়নালের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পর দিন মাধবদী থানায় অভিযোদ দায়ের করা হয়। কিন্তু ৭ দিনেও পুলিশ এর কোন প্রতিকার করেনি। এখন সে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে টাকা ফেরত পাওয়ার আমায়। এ ব্যপারে মাধবদী থানার দারো সোহাগের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট