1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা ফতুল্লায় চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্নালংকার উদ্বার, গ্রেপ্তার ২ বন্দরে গৃহবধূকে ধর্ষন, বিচার চাওয়ায় নির্যাতন! ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পাইলিং মেশিনের পাইপ পড়ে শিশুর মৃত্যু বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে শনিবার (১২ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টায় বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পলাশ কান্তি রায় বাদী হয়ে বন্দর থানায় ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১(১১)২৩। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট