1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

বন্দরে পুলিশের রুজুকৃত ২টি পৃথক নাশকতা মামলায় ৪ বিএনপিকর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ পুলিশের রুজুকৃত পৃথক ২টি নাশকতা মামলায় বন্দরে ৪  বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলো বন্দর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার সেলিম হোসেন মিয়ার ছেলে বিএনপি কর্মী মাসরাফি হোসেন সজীব (৩২) বন্দর স্বল্পেরচক চিতাশাল এলাকার কাশেম দেওয়ান মিয়ার ছেলে যুবদল নেতা আরিফ দেওয়ান (৩৬) বন্দর উপজেলার হালুয়াপাড়াস্থ দশদনা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৪৫) ও মদনগঞ্জ লক্ষারচর এলাকার শরিফ উদ্দিন মিয়ার ছেলে এহসান উদ্দিন সাগর (৪৩)।
গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে সজিব ও আরিফ দেওয়ানকে ৩৩(১০) ২৩ নং মামলায় ও অপর ধৃত আরিফ হোসেন ও সাগরকে ১(১১)২৩ নং মামলায় শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১০ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত বিএনপি কর্মীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।  থানা সূত্রে জানাগেছে,  দেশে চলমান  রাজনৈতিক সংকটময়  অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানে অংম হিসেবে গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৪ বিএনপি নেকাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা হরতালে বন্দরের ফুলহর এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ( ১ নভেম্বর) অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট