1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে ধর্ষন, বিচার চাওয়ায় নির্যাতন! ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পাইলিং মেশিনের পাইপ পড়ে শিশুর মৃত্যু বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে ভাংচুর মামলায় বিএনপি নেতা বালু মনির ১ দিনের রিমান্ডে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি ডাকা হরতালে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতা মনির ওরফে বালু মনির (৪৮)কে ১ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে তাকে আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। গ্রেফতারকৃত বিএনপি নেতা মনির ওরফে বালু মনির বন্দর থানার ২৭নং ওয়ার্ডের হরিপুর এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে বন্দর থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে বন্দর উপজেলা বিএনপি সভাপতি/ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৩(১০)২৩। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান গনমাধ্যমকে জানান, হারতাল সমর্থনে ভাংচুর ও ককটেল বিস্ফোরন মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতা বালু মনিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরতাল সর্মথনে বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধসহ গাড়ী ভাংচুর করে। রাস্তা অবরোধ ও গাড়ী ভাংচুরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৫/৬ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়ার পোড়ানোর অংশ বিশেষ ৩/ ৬টুকরা ভাঙ্গা গ্লাস (যাহা পলাতক আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট