1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ সৌরভ গ্রেফতার পলাতক ১-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ সৌরভ গ্রেফতার পলাতক ১-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১ বোতল ফেন্সিডিল ও ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে শিবলু (২৭) নামে অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সৌরভ বন্দর উপজেলার আলীনগরস্থ সরকার বাড়ী এলাকার মৃত ফজলুল হক মিয়ার ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী শিবলু বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলু মিয়ার ছেলে। ধৃতকে বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার ( ৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার আলীনগরস্থ জনৈক গোলাপ হাজী লবনের মিলের সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে সংশ্লিস্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে । যার মামলা নং- ৫(১১)২৩। থানা সূত্রে জানাগেছে,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সৌরভ ও পলাতক মাদক ব্যবসায়ী শিবলু দীর্ঘ দিন ধরে বন্দর থানার আলীনগর, পুনাইনগর, মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত লবনের মিলের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ মা্দক ব্যবসায়ী সৌরভকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী শিবলু কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট