1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে স্বজনদের কুপরার্মশে প্রবাসীর টাকা ও স্বণার্লংকার নিয়ে গৃহবধূ উধাও-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে স্বজনদের কুপরার্মশে প্রবাসীর টাকা ও স্বণার্লংকার নিয়ে গৃহবধূ উধাও-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ শ্বশুড় বাড়ি আত্মীয় স্বজনদের কুপরার্মশে প্রবাসী স্বামী জমানো নগদ টাকা ও ৩ স্বনার্লংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার আভিযোগ পাওয়া গেছে ২ সন্তানের জননী পারুল বেগম নামে এক গৃহবধূ বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ স্বামী সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়া বাদী হয়ে গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে পাষান্ড স্ত্রী ও তার ছোট ভাই ইব্রাহীম ও বড় বোন রিনা বেগমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানার এসআই আব্দুল সামাদসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, দীর্ঘ ১২ বছর পূর্বে শরিয়তপুর জেলার সদর থানার চর মধ্যপাড়া এলাকার সামছুদ্দিন বেপারী মেয়ে পারুল আক্তারের সাথে বন্দর উপজেলার আলীনগর এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়ার সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ৮ বছরের ছেলে ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জিবীকার তাগিদে গত ২০১২ইং সালে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়া প্রবাসে রপাড়ি জমায়। প্রবাসে থাকা অবস্থায় সিরাজুল ইসলাম ওরফে মনিরের বেতনের অর্জিত টাকা পায়সা তার স্ত্রী পারুল বেগমের কাছে জমা রাখত। সিরাজুল ইসলাম বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী পারুল বেগম গত ১১/১২/২০১৯ইং তারিখে প্রবাসী সিরাজুল ইসলাম ওরফে মনিরের জমানো নগদ ৫ লাখ টাকা ও ৩ ভড়ি স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিষয়টি বাড়ি লোকজন প্রবাসী সিরাজুল ইসলাম মনিরকে অবগত করলে সিরাজুল গত২৩/৬/২২ ইং তারিখে দেশে ফিরে তার স্ত্রীর খোঁজ নিতে তার দেশের বাড়ি গেলে ২নং ও ৩নং বিবাদী প্রবাস ফেরত সিরাজুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করে পারুল এখানে নয় সে বিদেশ চলে গেছে বলে জানায়। তার সাথে কোন প্রকার যোগাযোগের চেষ্টা করা হলে এর পরিনতি ভালো হবে না বলে হুমকি প্রদান করে মিথ্যা মামলায় ফাঁসানের হুমকি প্রদান করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট