1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জনতা কতৃর্ক অটোসহ ২ চোর আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে জনতা কতৃর্ক অটোসহ ২ চোর আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অটোগাড়ী চুরি করে বিক্রি করার সময় স্থানীয় জনতা চোরাইকৃত অটোগাড়ীসহ দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত চোররা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার ছানাউল্ল্যাহ মিয়ার ছেলে রিগেন (৩৫) ও একই এলাকার আনিছ মিয়ার ছেলে বাপ্পী (২৮)। জনতা কতর্ৃক আটককৃত ২ চোরকে বুধবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে জনতা ওই চোরাইকৃত গাড়ীটি উদ্ধারসহ উল্লেখিত দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মোস্তফা মিয়ার ছেলে দিনমজুর আরমান মিয়া দীর্ঘ দিন ধরে অটোগাড়ী চালিয়ে জিবীকা র্নিবাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দুপুরে অটোচালক আরমান মিয়ার ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান সেতুর টোল প্লাজার সামনে উক্ত অটোগাড়ীটি রেখে দোকানে খাবার খেতে গেলে ওই সময় উৎপেতে থাকা অটোচোর রিগেন ও বাপ্পী কৌশলে অটোগাড়ীটি চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে মদনপুর এলাকায় নিয়ে আসে। পরে জনতা চোরা্ইকৃত গাড়ীসহ আটককৃত ২ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় অটো মালিক দিনমজুর আরমান মামলা করতে অপরগতা প্রকাশ করলে পুলিশ আটককৃতদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট